রাজ্যজুড়ে নারী সুরক্ষার দাবি সহ একাধিক ইস্যুতে গঙ্গারামপুরে মিছিল সংগঠিত করল সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর-গঙ্গারামপুর:- সন্দেশখালিতে নারীদের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে এবং রাজ্যজুড়ে নারী সুরক্ষার দাবি সহ একাধিক ইস্যুতে গঙ্গারামপুরে মিছিল সংগঠিত করল সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।সোমবার গঙ্গারামপুর শহরের চৌপতি এলাকা থেকে একটি মিছিল বের করা হয় সংগঠনের পক্ষ থেকে।মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সন্দেশখালীর ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজ্যজুড়ে নারীদের সুরক্ষার দাবি তোলেন,সেইসঙ্গে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যু তুলে ধরেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা।এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা সমাপ্তি পণ্ডিত,গঙ্গারামপুর লোকাল কমিটির সম্পাদিকা আশা হালদার,উমা পণ্ডিত,অনিমা ঘোষ সহ অন্যান্যরা।এ বিষয়ে সংগঠনের জেলা সম্পাদিকা সমাপ্তি পন্ডিত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *