সুকান্ত মজুমদারের আর্থিক সাহায্যে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে সোনার তরী মঞ্চের শুভ উদ্ধোধন করা হল।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১১ মার্চ: বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের আর্থিক সাহায্যে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে সোনার তরী মঞ্চের শুভ উদ্ধোধন করা হল। এদিন ফিতে কেটে মঞ্চের সূচনা করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌরী বর্মন, স্কুলের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন সাংসদকে আদিবাসী নৃত্যের মধ্যদিয়ে স্বাগত জানানো হয়। স্কুলের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় সাংসদকে। সাংসদ তহবিলের অর্থে এই মঞ্চ তৈরি হয়েছে৷ এর আগে এই স্কুলে কোন নিজস্ব মঞ্চ ছিল না। এর ফলে স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা খুশি৷

বাইট- সুকান্ত মজুমদার, সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *