হরিরামপুরে পারিবারিক অশান্তির জেরে মারধর বাড়ি এবং দোকান ভাঙচুর,অভিযোগ স্ত্রী, সন্তান ও শ্যালকের বিরুদ্ধে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পারিবারিক অশান্তির জেরে হরিরামপুর ব্লকের শিরশিতে মারধোর, বাড়ি এবং দোকান ভাংচুরের অভিযোগ উঠছে স্ত্রী, সন্তান এবং শ্যালকের বিরুদ্ধে। ঘটনা উল্লেখ্য, সোমবার সকাল আনুমানিক আটটা নাগাদ হরিরামপুর ব্লকের শিরশি গ্রামের নিবাসী লুতফর রহমান চৌধুরীর বাড়ি এবং দোকান ভাঙচুর করে ওনার স্ত্রী, সন্তানরা এবং শ্যালক এমনটাই অভিযোগ, এর পাশাপাশি লুতফর রহমান চৌধুরীকে মারধর করা হলে বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে প্রথমে আনুমানিক সকাল ১০টা নাগাদ হরিরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় লুতফর রহমান চৌধুরীকে,প্রাথমিক চিকিৎসার পর লুতফর বাবুকে ছেড়ে দেওয়া হয়।
এরপরে আনুমানিক একটা নাগাদ লুতফর রহমান চৌধুরীর পক্ষ থেকে হরিরামপুর থানায় তার স্ত্রী, সন্তান এবং শ্যালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। এই বিষয়ে লুতফর রহমান চৌধুরী কি জানিয়েছেন শুনে নেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *