সাংসদ দিব্যেন্দু অধিকারীর নামে মিথ্যে প্রচার করা হচ্ছে, তিনি অভিজিৎ গাঙ্গুলী নামে কোন কুরুচিকর মন্তব্য করেননি।

কাঁথি – পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গত মঙ্গলবার কাঁথির শান্তি কুঞ্জে সাংসদ শিশির অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সদ্য অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।তারপরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। যেখানে মন্তব্য করা হয়- “দীর্ঘদিন পর লোকসভা নির্বাচনের মুখে এসে মুখ খুলেই বিস্ফোরক তমলুকের বিদায়ী সংসদ দিব্যেন্দু অধিকারী। বিজেপি তরফ থেকে টিকিট না পাওয়ায় দলের প্রতি খুব উগরে দেন, সঙ্গে পদ্ম প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে তীব্র কটাক্ষ করেন।” বহুল প্রচারিত এক পত্রিকার হেডলাইন ব্যবহার করে এই ছবি ভাইরাল হতেই, তুমুল আলোচিত হয় সাংসদ দিব্যেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান, এই বক্তব্য তার নয়, ইতিমধ্যেই তিনি ওই পত্রিকার এডিটরের সঙ্গে কথা বলেছেন। পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো একটি পত্রিকার কাটিং ছবি নিয়ে, ওর হেডলাইন ব্যবহার করে তা অপব্যবহার করা হয়েছে।
সাংসদ দিব্যেন্দু অধিকারী আরও জানিয়েছেন- ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন। রাজ্য পুলিশের প্রতি তার আস্থা নেই, যদি রাজ্য পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তিনি রাজ্যপালের দারস্ত হবেন।
তিনি বলেন, তিনি এই ধরনের কোন প্রতিক্রিয়া দেননি। রাজনৈতিকভাবে চক্রান্ত করে তাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে খারাপ করানোর চেষ্টা করা হচ্ছে। তাই তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সাফ জানিয়ে দেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে কোন কুরুচিকর মন্তব্য করেননি।

“নর্দমার কিট” বলে সাংসদ দিব্যেন্দু অধিকারীর যে বক্তব্য দাবি করা হচ্ছে। তিনি তা বলেননি। তিনি জানান, অভিজিৎ গাঙ্গুলী একজন যোগ্য বিচারপতি ছিলেন, তিনি শ্রদ্ধেয়।

পাশাপাশি তিনি এদিন আরও একাধিক প্রসঙ্গ নিয়ে, রাজ্য সরকারকে তুলে ধরা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *