সোলার সিস্টেমের মধ্যেমে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করলেন বালুরঘাটের সাংসদ।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- সোলার সিস্টেমের মধ্যেমে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংসদ তহবিলের প্রায় তেরো লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আজ ওই জল প্রকল্পের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। পরিস্রুত পানীয় জলের উদ্বোধন হতে খুশির হাওয়া তপন ব্লকের বদলপুর গ্রামে।

বুধবার বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বদলপুর এলাকায় সৌর চালিত পরিশ্রুত পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় পানীয় জলের সুবন্দোবস্ত না থাকার ফলে মূলত গ্রীষ্মকালে ব্যাপক সমস্যা পড়তে হতো বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের। এই দিন পরিশ্রুত পানীয় জল হাতের নাগালে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *