দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারই প্রস্তুতি শুরু হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: – দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আগামী ১৮ই মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি শুরু হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।এরই মাঝে মঙ্গলবার অভিষেক বন্দোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শণ করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি এজেন্সির সদস্যরা এছাড়াও হাজির ছিলেন তৃণমূল জেলা সভাপতি সহ অন্যান্যরা।এদিন প্রথমে সমস্ত দপ্তরের কর্মীদের নিয়ে এক প্রস্তর বৈঠক সারেন সিকিউরিটি এজেন্সি এবং জেলা পুলিশ সুপার।এরপরেই গঙ্গারামপুর স্টেডিয়ামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা।খতিয়ে দেখেন সমস্ত নিরাপত্তার দিকগুলি। প্রসঙ্গত তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আগামী ১৮ মার্চ দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে সভা করতে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। সভা সফল করতে ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস।পাশাপাশি প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এরই মাঝে মঙ্গলবার অভিষেক বন্দোপাধ্যায়ের সভাস্থল হিসেবে গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা। এ বিষয়ে জেলা তৃণমুল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল জানান।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *