রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ,চাঞ্চল্য ময়নাতে,অভিযোগের তীর BJP র দিকে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোজি লাইকের মোড় এলাকায় মধুর কিয়ারানা বুথ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে ভাঙচুরের অভিযোগ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করছে বিজেপি,আজ অর্থাৎ শুক্রবার কিছু সময় পরে ময়নায় আসন্ন লোকসভা ভোটের প্রচারে আসছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশ ভট্টাচার্য। তার আগেই তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলে ছড়িয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *