
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ কুশমন্ডি ব্লকে রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদারের একগুচ্ছ কর্মসূচি ।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি তে একগুচ্ছ কর্মসূচিতে যোগদান করলেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি কুসমুন্ডিতে আয়োজিত বুথ সভাপতি সম্মেলন কর্মসূচিতে যোগ দেন । এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রদান করেন এবং সম্মাননা জ্ঞাপন করা হয় বুধ সভাপতি সম্মেলনের মঞ্চ থেকে । পাশাপাশি কুশমন্ডি তে ফিতে কেটে ভারতীয় জনতা পার্টির অফিসের উদ্বোধন করেন ।
এই কর্মসূচির পরেই CAA চালু করায় সুকান্ত মজুদার কে সংবর্ধনা ও ধন্যবাদ জ্ঞাপন করলেন কুশমন্ডি ব্লকের মতুয়া সম্প্রদায়ের বাসিন্দারা।












Leave a Reply