
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর:-এর আগে বিজেপির ফ্লেক্স ছেড়ার অভিযোগ বারবার পাওয়া গেলেও, এবার রাজ্যের শাসকদলের ফ্লেক্স ছেড়ার অভিযোগ বালুরঘাটে। এদিন বালুঘাটের ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্রের নামাঙ্কিত ছেঁড়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ফ্লেক্স ছিঁড়েছে।
বালুরঘাটের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী জানান, রাতের অন্ধকারে ফ্লেক্স ছেঁড়া হয়েছে।
এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে বালুরঘাট থানায় অভিযোগও জানানো হয়।
যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি জানান, তৃণমূলের শাসনকালে বিজেপির কর্মীরা তৃণমূলের ফ্লেক্স ছিঁড়বে, তা বিশ্বাস করা অসম্ভব। প্রকৃতপক্ষে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি।












Leave a Reply