এগরা হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে ও মাজারে চাদর চড়িয়ে ভোট প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে ভোট পচারে এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। সোমবার প্রথমে এগরা মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান জুন মালিয়া । পরে কর্মিসমর্থক দের সঙ্গে পায়ে পা মিলিয়ে পদযাত্রা সহকারে এগরা হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। এদিন তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে দেখে সেলফি তুলতে ভিড় জমান সাধারণ মানুষ।
সাংবাদিক দের মুখোমুখি হয়ে জুন মালিয়া জানান আমি এগরা থেকে প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করলাম বিভিন্ন যায়গায় সকলের আশির্বাদ নিয়েছি এখন ঠাকুরের আশির্বাদ নিলাম এতো ভালোবাসা যখন পাচ্ছি, এতো আন্তরিকতা যখন পাচ্ছি শ্বতপূর্ত ভাবে তাই বাবার কাছে এই পার্থনা করে গেলাম বাংলার মানুষ যেনো তাদের অধিকার অর্জন করে নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *