
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের গোয়ালতোড় চারুবালা সুস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশার অভিযোগ তুলে মঙ্গলবার রাস্তা অবরোধ করলো স্থানীয় মানুষজন,স্থানীয় মানুষজনের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে জেলায় এসে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সুনাম করে গেলেও ঠিকমতো স্বাস্থ্যপরিসেবা পাচ্ছেন না স্থানীয় মানুষজন, এই অভিযোগ তুলে এই দিন গোয়ালতোড় শালবনী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালতোড় থানার পুলিশ,প্রায় কয়েক ঘন্টা রাস্তা অবরোধ থাকার ফলে কার্যকর যানজটের পরিস্থিতি সৃষ্টি হয় রাজ্য সড়ক জুড়ে, স্থানীয় মানুষজনের দাবি যতক্ষণ না তাদের এই দাবি না মানা হচ্ছে ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন স্থানীয় মানুষজন।












Leave a Reply