খেজুরি সহ বেশ কিছু এলাকায় BJP কর্মীদের মিথ্যা মামলাতে ফাঁসানো হয়েছে,সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাঁথি থেকে বললেন সৌমেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর,খেজুরি, সহ আরো বেশ কিছু এলাকায় বেছে বেছে বিজেপি কর্মী দের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ভরা হচ্ছে, বৃহস্পতিবার জেলা বিজেপির দলীয় কার্যালয় ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী, পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন তৃণমূল এই পুলিশকে ব্যবহার করে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক এবং ওসি, আই,সি দের দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে। কারণ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপুল সংখ্যক ভোটে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পুলিশ দায়িত্ব নিয়ে তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য আমাদের গুরুত্বপূর্ণ কর্মী সমর্থককে মিথ্যা মামলা দিয়ে ভাসানো হচ্ছে।। এবং এই ঘটনা নিয়ে ইলেকশন কমিশনকেও লিখিত জানাবেন বলে জানিয়েছেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন বিজেপি কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ কুমার দাস।
কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী ও অন্যান্য কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *