কোলাঘাটের ব্রিজের নাকা চেকিংয়ের সময় কুড়ি লক্ষ টাকা সহ তিন জনকে আটক করে কোলাঘাট থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাওড়ার থেকে উড়িষ্যার ময়ূরভঞ্জে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ব্রিজের নাকা চেকিংয়ের সময় কুড়ি লক্ষ টাকা সহ তিন জনকে আটক করে কোলাঘাট থানার পুলিশ। খবর পেয়ে ঘটনা স্থলে যায় কোলাঘাটের বিডিও। এই বিষয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে কেউই মুখ খুলতে চায়নি ক্যামেরার সামনে।
যদিও তিন জনকে আটক করে দীর্ঘ ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে শেষ পর্যন্ত ওই কুড়ি লক্ষ টাকা বাজেয়াপ্ত করে নিয়ে যায় আয়কর দপ্তর। পুলিশ সূত্রের খবর টাকা বাজেয়াপ্ত করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *