গড়বেতা শহরে চেম্বার ও কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা শহরে গড়বেতা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং মেদিনীপুর রোটারি আই হসপিটালের সহযোগিতায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অফিস প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয় শুক্রবার,এই দিন সকাল ১০ টা থেকে শুরু হয় এই শিবির,এই দিন এই শিবিরে প্রায় ৭০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে,পাশাপাশি ১২ জনের চক্ষুর ছানি অপারেশন করা হয় বলে এই দিন সন্ধ্যে ৬টা নাগাদ এমনটাই জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *