দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে নির্বাচনী প্রচার করলো তৃণমূল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- লোকসভা ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে, দোরগোড়ায় করা নাড়ছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে রাজনৈতিক দল গুলি জোরকদমে চালাচ্ছে নির্বাচনী ভোট প্রচার , এদিন শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে নির্বাচনী প্রচার করলো তৃণমূল কংগ্রেস। বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা ভূমিপুত্র বিপ্লব মিত্র। ১০ই মার্চ ব্রিগেডের জনগর্যোন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়। সেইখানে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তালিকায় নাম প্রকাশিত হয়েছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্রের। নাম প্রকাশের পর থেকেই জেলা তৃণমূল কংগ্রেস জোরকদমে চালাচ্ছে লোকসভা নির্বাচনের প্রচার। কখনো দেওয়াল লিখন আবার কখনো বাজারে গিয়ে ভোট প্রচার। এদিন শুক্রবার বালুরঘাট শহরে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়েল, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, MCIC বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা ভোট প্রচার সারেন বালুরঘাট শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *