
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ ২২ মার্চ :- শুক্রবার সকাল সকাল বালুরঘাট শহরের তহবাজারে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাট আসনের বাম প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বাম নেত্রী তথা গতবারের প্রার্থী সুচেতা বিশ্বাস সহ অন্যান্যরা। ক্রেতা থেকে বিক্রেতা সকলের কাছে করজোরে ভোট আবেদন করেন প্রার্থী। এদিন মূলত তহ বাজারেই নির্বাচনী প্রচার সারেন তিনি। মূলত রাজ্যের বিভিন্ন দুর্নীতি ও কেন্দ্রের জনবিরোধী নীতিকে সামনে রেখে প্রচার সারছেন বামপ্রার্থী। এছাড়াও জেলার বেকার যুবক যুবতীদের চাকরি নেই৷ বেকারত্ব বাড়ছে। শিক্ষা নেই এই এজেন্ডা নিয়েই প্রচার সারছেন তিনি। জয়ের ব্যাপারে আশাবাদী বাম প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত।












Leave a Reply