কোলাঘাটের গোপালনগরে পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন তমলুকের CPI(M)প্রার্থী সায়ন ব্যানার্জি পা মেলালেন স্ত্রীও।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে প্রচার কার্যে, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোলাঘাটের গোপালনগরে প্রায় তিন কিলোমিটার পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি,এছাড়াও সঙ্গী ছিলেন রাজ্য নেতা সুজন চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব, তবে এই দিন এই ভোট প্রচারে উল্লেখযোগ্য বিষয় হলো স্বামীর সাথে একদম কোমর বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে স্ত্রীও,এই দিন কার্য তো সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জীর সাথে পথযাত্রায় পা মেলাতে দেখা যায় স্ত্রী তমাশ্রী ব্যানার্জি, তবে একদিকে যেমন প্রার্থী সায়ন ব্যানার্জী সম্পূর্ণভাবে আশাবাদী এই ভোটের লড়াইয়ে তিনি জয়ী হবেন অপরদিকে একই সুর শোনা গেল তোমার তমাশ্রী ব্যানার্জীর গলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *