দুপুর গড়িয়ে যাওয়ার পরও খাবার না পাওয়ায় বিক্ষোভে ভোট কর্মীরা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দুপুর গড়িয়ে যাওয়ার পরও খাবার না পাওয়ায় বিক্ষোভে ভোট কর্মীরা। আজ সকাল দশটা থেকে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় ও বালুরঘাট কলেজ সহ একাধিক কেন্দ্রে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। দুপুর একটায় মধ্যাহ্নভোজন দেওয়ার কথা থাকলেও বেলা ৩ টাতেও তা কর্মীদের দুপুরের খাবার দেওয়া হয় নাই। ঘটনায় উত্তেজনায় ফেটে পড়েন কর্মীরা। তাঁরা রীতিমতো বিক্ষোভ শুরু করেন। ভোট কর্মীদের অভিযোগ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।

সময় মতো খাবার না পৌঁছানোর কথা স্বীকার করে নিলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *