ভারত – বাংলাদেশ সীমান্ত শহর হিলিতে জনসংযোগ সারলেন বালুরঘাট লোকসভা আসনের তৃনমুল প্রার্থী বিপ্লব মিত্র।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : – শনিবার সকালে ভারত – বাংলাদেশ সীমান্ত শহর হিলিতে জনসংযোগ সারলেন বালুরঘাট লোকসভা আসনের তৃনমুল প্রার্থী বিপ্লব মিত্র।
এদিন ভোট প্রচারে বেড়িয়ে হিলির ঐতিহ্যবাহী ১৪ হাত কালিমাতার মন্দিরে পুজো দিয়েই শুরু করেন তৃনমুল প্রার্থী এই সীমান্ত ঘেষা শহরে তার ভোটের প্রচার। রাস্তায় বেড়িয়ে শহরের বিভিন্ন এলাকায় নানান মানুষের সাথে তিনি জনসংযোগ সারেন।
এমনিতেই জেলায় যেমন পরিচিত মুখ বিপ্লব মিত্র। তেমনি নিজেও তৃনমুলের জন্মলগ্ন থেকে জেলায় সংগঠন গড়ার দায়িত্বে থাকায় হাতের তালুর মত এলাকার প্রত্যেকটি অঞ্চল যেমন নিজে চেনেন। পাশাপাশি জেলার হিলি থেকে কুশমন্ডি পর্যন্ত সাধারন মানুষও তাকে এক ডাকে চেনেন। তাই স্বাভাবিক ভাবে জনসংযোগে বেড়িয়ে হিলি তথা সাধারন মানুষদের কাছ থেকে ভালই সাড়া পাচ্ছেন এবারের তৃনমুল প্রার্থী বিপ্লব মিত্র।
যদিও ২০০৯ সালে এই কেন্দ্রের তৃনমুলের প্রার্থী ছিলেন বিপ্লব বাবুই, মাত্র ৪ হাজারের কিছু বেশি ব্যবধানে বাম প্রার্থীর কাছে হেরে যান তিনি। সুতরাং সে দিক দিয়ে ভোটের লড়াইয়ের ময়দানে তিনি নতুন নয়। চেনা জেলা চেনা পরিবেশ তাই বিজেপি প্রার্থী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে সরাসরি হারানোর ব্যাপারে তাকে বেগ পেতে হবে না তিনি একশো ভাগ দৃড় প্রতিজ্ঞাবদ্ধ। আজ তার এই হিলির জনসংযোগ তা ফের একবার লড়কে লেংগে মনোভাব স্পষ্ট জানান দিয়ে গেল বলে মনে করছে জেলার রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *