
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সকালে মাঠে গরু বাঁধতে গিয়ে কলাবাগানে মজুদ রাখা বোম ফেঁটে আহত হন ওই ব্যক্তি। ঘটনা কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আনন্দপুরের। আহত ব্যক্তি আনুমানিক বছর ৪৫ এর বিবেক দত্ত।
জানা যায় নদীয়ার গয়েশপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডে বিবেক দত্ত প্রতিদিনের মতন আজ অর্থাৎ বুধবার তার চাষের জমিতে জান গরু নিয়ে। গরু বেঁধে পাশেই কলার বাগান থেকে একটি কলাগাছের মোচা কাটছিলেন। তখনই কলাগাছের গোড়ায় থাকা কমাতে পা পড়ে পায়ের চাপে বোমা ফেটে আহত হন বিবেক দত্ত। বোমার শব্দে ছুটে আসে আশেপাশের মানুষজন। তাকে রক্তাক্ত আহত অবস্থায় ঘটনাস্থলে থেকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফারিন পুলিশ প্রশাসন। শুরু হয়েছে তদন্ত।
লোকসভা ভোটের আগে গয়েশপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কলা বাগানে বোম পেটে আহত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উঠেছে প্রশ্ন? নির্বাচনের সময় কোথা থেকে এলো এই বোমা? কারাইবা রেখেছে? কি উদ্দেশ্যে রেখেছে? একাধিক প্রশ্ন এলাকাবাসীদের মুখে।












Leave a Reply