
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সন্ত্রাস কবলিত এলাকায় হিসেবে পরিচিত ময়না বাকচা সেখানে দীর্ঘ ২০১৮ সাল থেকে গোড়ামহল প্রাথমিক বিদ্যালয় পুলিশের ক্যাম্পে রয়েছে দীর্ঘদিন ধরে। পুলিশের ক্যাম থাকার কারণে বন্ধ রয়েছে পঠন-পাঠন। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীকে পেয়ে এলাকাবাসীরা বিষয়টি জানান। তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি নিজে পরিদর্শন করেন পুলিশ ক্যাম্পে থাকা পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন অভিজিৎ গাঙ্গুলী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ বাবু বলেন যে আপনাদের মাধ্যমে আমি ময়না থানা এবং পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে আমি রিকোয়েস্ট করব এই পুলিশের ক্যাম্পটা যেন অন্যত্র সরিয়ে নেয়, একটা স্কুল আটকে ক্যাম্প এটা বাঞ্ছনীয় নয়! এটা খুব খারাপ লাগছে! এই খারাপ কাজটা যাতে আর না করে! পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ নেই পুলিশের সাথে আমার খুব ভালো সম্পর্ক! সেজন্যে আপনাদের মাধ্যমে ময়না থানা এবং পূর্ব মেদিনীপুর পুলিশ সুপারকে অনুরোধ করব এই পুলিশ ক্যাম্পটা সরিয়ে নিতে আর যদি না করে তখন অন্য কোন পদক্ষেপ ভাবতে হবে।












Leave a Reply