
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার ফালাকাটা শহরে ফুটপাত দখলমুক্ত করতে পথে নামল পুরসভা ও পুলিস প্রশাসন। এদিন মেইনরোড, নেতাজী রোড, ফালাকাটা ট্রাফিক মোড়, হাটখোলা সহ শহরের বেশ কিছু এলাকায় রাস্তার ধারের ফুটপাত দখলমুক্ত করার অভিযান করা হয়। প্রসঙ্গত, কিছুদিন আগে এখানে দোকান সরানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে অভিযানে নামা হয়েছিল। সেই সময় দোকান সরানোর কথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও একাংশ দোকান না সরানোয় এদিন প্রশাসন পদক্ষেপ করে। এদিন সকাল থেকেই ফালাকাটা শহরের বিভিন্ন এলাকায় বুলডোজার নামিয়ে দখলমুক্ত করার অভিযান শুরু হয়।











