জগন্নাথপুর খুকুড়দহ সমবায় সমিতির সাধারণ নির্বাচন সম্পন্ন,৪৮ টি আসনের মধ্যে ৪৬ টি আসন দখল করেছে বাম সংগঠন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কড়া নিরাপত্তার সহিত পশ্চিম মেদিনীপুর জেলার জগন্নাথপুর খুকুড়দহ সমবায় সমিতির সাধারণ নির্বাচন সম্পন্ন হল রবিবার, জানা গিয়েছে এই দিন সমবায় সমিতির ৪৮ টি আসনের মধ্যে ৪৬ টি আসন জয়লাভ করে বাম সংগঠন, এবং দুটি আসন দখল করে তৃণমূল, জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতি দখল করে আছে বাম সংগঠন, এই দিন জয়লাভের পর লাল আবির্ মেখে উচ্ছ্বাসিত হয়ে পড়ে বাম সংগঠনের সদস্যরা, তবেই দিন বক্তব্য রাখতে গিয়ে বাম সংগঠনের এক সদস্য জানিয়েছেন আরজিকর কাণ্ড সহ বিভিন্ন দুর্নীতিতে জর্জরিত শাসক দল, এটা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি।