রাত পোহালেই মাদারিহাট বিধানসভার উপ-নির্বাচন। মঙ্গলবার সকাল থেকেই ভোট কর্মীরা ডিসিআরসি সেন্টারে আসতে শুরু করেছেন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাত পোহালেই মাদারিহাট বিধানসভার উপ-নির্বাচন। মঙ্গলবার সকাল থেকেই ভোট কর্মীরা ডিসিআরসি সেন্টারে আসতে শুরু করেছেন। আলিপুরদুয়ারের ইন্ডোর স্টেডিয়ামে ডিসিআরসি সেন্টার করা হয়েছে। এদিন সকাল হতেই ডিসিআরসি সেন্টার মুখি ভোট কর্মীরা। ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হচ্ছেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে। ইতিমধ্যেই কড়া নজড়দারি রয়েছে প্রশাসনের তরফে।