মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভের পর মুখ্যমন্ত্রীকে জয় উৎসর্গ করলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ছিল ভোট গণনা, সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা পর্ব শুরু হয়েছিল সকাল থেকেই, প্রথম থেকেই এগিয়েছিল মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, অবশেষে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করলেন তিনি, এদিন জয়লাভের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উৎসর্গ করেন, পাশাপাশি ধন্যবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, যেসব এলাকায় বিরোধীদের কাছ থেকে ভোট ছিনিয়ে নেওয়া যায়নি সেই সব এলাকায় সাংগঠনিকভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন, পাশাপাশি যেসব এলাকায় যা সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন সুজয় হাজরা, অন্যদিকে পাশাপাশি বিভিন্ন অঞ্চলে নদী ভাঙ্গনের সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের কথাও জানান এই দিন। অন্যদিকে সুজয় হাজরা জয়লাভের পর উচ্ছাসিত হয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা, সবুজ আবির খেলে এই দিন নাচতেও দেখা যায় তাদের।