পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের নন্দনায়েক বাড়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। বিজেপির পরাজয় নিয়ে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ তথাগতর। কেন্দ্রীয় নেতৃত্বের গলদ বেশি, পশ্চিমবঙ্গের মতো এমন কঠিন রাজ্যে পূর্ণসময়ের সভাপতি নেই, সেই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বলেন এগুলো সংগঠনের বিষয় এই নিয়ে আমি মুখ খুলবো না,দিলীপ ঘোষ, বিজেপি নেতা কে কি বলেছে জানি না আমি জানতাম ছটাতেই হারবো। এই নিয়ে পর্যালোচনার প্রয়োজন আছে কারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছ। সেই বিষয় নিয়ে তিনি বলেন উনি একসময়ের রাজ্য সভাপতি ছিলেন উনার নিয়ে কোন মন্তব্য করব না, কোনদিকে রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির হার নিয়ে তিনি বলেন বর্তমান যারা রাজ্যের পরিস্থিতি তাতে পুলিশ পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন মন্তব্য করেছে পাশাপাশি একাধিক প্রকল্প বাদ দেওয়ার হুমকি দিয়েছেন তারা।
নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী।











