প্রতারকদের ফোন,আতঙ্ক হয়ে প্রশাসনের দারস্ত পাঁশকুড়া ব্লকের মানুষজন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এই বাংলায় দুর্নীতি আর প্রতারনার শেষ নেই।ট্যাব কেলেঙ্কারি প্রতারনার মতো আবারো আবাস যোজনা প্রতারনা ফাঁদের অভিযোগ উঠলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে।গত কয়েকদিন ধরে পাঁশকুড়া ব্লকের জয়েন্ট বিডিও বা কখনো ব্লক থেকে বলছি বলে বিভিন্ন মানুষের কাছে ফোন যাচ্ছে।তাদের বলা হচ্ছে ” তাদের আবাস যোজনায় নাম আছে।১০ থেকে বেশ কয়েক হাজার টাকা দিলেই বাংলা আবাস যোজনার বাড়ি মিলবে।এভাবেই প্রতারনার ফাঁদ মিলেছে পাঁশকুড়া ব্লক এলাকায়।এরকম বেশ কয়েকজন ব্যক্তি পাঁশকুড়া ব্লকের বিডিও কাছে অভিযোগ জানান।এমনকি পঞ্চায়েত সমিতির সদস্যকেও ফোন করে প্রতারনাচক্রকারীরা।এই বিষয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাঁশকুড়া থানায় অভিযোগদায়ের করা হয়েছে।কোথাথেকে এই ফোন আসছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।সারধারন মানুষ যাতে প্রতারিত না হন, এনিয়েই পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাংবাদিক বৈঠক করেন।পাশাপাশি বিজেপির অভিযোগ,এই দার্নীতির সরকারে এই সমস্ত প্রতারনা ও দূর্নীতিতে তৃনমূলের নেতাকর্মীরাই যুক্ত আছে।