ঘাটাল মহকুমা ব্যাপী জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি ভ্রাম্যমান প্রচারের উদ্বোধন,করা হল প্রচার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১৪ ডিসেম্বর অর্থাৎ বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় লোক আদালত সম্পর্কে জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা ব্যাপী জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি ভ্রাম্যমান প্রচারের উদ্বোধন করা হল। কর্তৃপক্ষের অফিসের সামনে ভ্রাম্যমান গাড়িটির ফিতা কেটে যাত্রার সূচনা করেন কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ। এইদিন মেদিনীপুর শহর থেকে কেশপুর-নাড়াজোল পথে দাসপুর,ঘাটাল ক্ষীরপাই ও চন্দ্রকোনা শহর পরিক্রমা করে জনগনের মাঝে প্রচারপত্র বিলি করা হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে। এইদিন অধিকার মিত্র কাজী মহম্মদ মুর্তজা জানান, আজকের প্রচারে শেখ রিয়াজুল ও সৈকত বেরা সঙ্গে ছিলেন। এরপর জেলার বিভিন্ন প্রান্তে আরো পাঁচদিন নিবিড় ভাবে প্রচার চালানো হবে।