নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ২০২৬ এর বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে ময়দানে নেমে পড়লো ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে ফালাকাটা পুরসভা ১ নম্বর ওয়ার্ড আশুতোষ পল্লীর মাতৃ মন্দিরে পুজো দিয়ে শুরু হয় এলাকায় জনসংযোগ যাত্রা। এদিন ওই এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে রাজ্য সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্প গুলো আছে তার সুবিধা জনগণ পাচ্ছি কি না সেগুলো সমন্ধে তাদেরকে অবগত করান। এরপর একটি র্যালি করে পুরো এলাকা পরিক্রমা করে। জানা গিয়েছে, এদিন ফালাকাটা পুরসভার ১,২,৩ নম্বর ওয়ার্ডে জন সংযোগ যাত্রা করেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এবিষয়ে ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে বলেন, আগামী বিধানসভায় আমাদের ফালাকাটা বিধানসভা কেন্দ্রে যে তৃণমূলের প্রার্থী হোক না কেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আমরা প্রচারে নেমেছি এবং তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবার জন্য লোকের কাছে আহ্বান জানাচ্ছি এবং রাজ্য সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্প গুলো আছে সেগুলো জনগণ কতটা পাচ্ছে এবং তাদের তাতে কী অসুবিধা হচ্ছে সেগুলো সমন্ধে আমরা তাদের অবগত করাচ্ছি এবং কারো কোন অসুবিধা হলে তারা সরাসরি ওয়ার্ড কাউন্সিলর দের সঙ্গে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তার সমাধান করবো।
২০২৬ এর বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে ময়দানে নেমে পড়লো ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস।











