
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার ফালাকাটায় অনুষ্ঠিত হল নবম আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় ৮ টি সরকারি হোমের শতাধিক ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগের অধীনে কল্যাণ আবাস সমূহের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবম আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে আলিপুরদুয়ার জেলা জনশিক্ষা প্রসার দপ্তর। এদিন আলিপুরদুয়ারের ফালাকাটার ধুপগুড়ি মোড়ে অবস্থিত জলপাইগুড়ি রায়কত পাড়া চাইল্ড ওয়েলফেয়ার হোমে ওই সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে শতাধিক ছাত্রছাত্রীরা। গান, নাটক, নৃত্য, এবং অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী ছাত্র ছাত্রীরা তুলে ধরল তাদের সাংস্কৃতিক শৈলী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটা বিডিও অনীক রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, ফালাকাটার পারঙ্গেরপার শিশুকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ প্রবীর রায় চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী শুভব্রত দে প্রমুখ।












Leave a Reply