ফালাকাটা ব্লকের পৃথক তিনটি এলাকায় পথ অবরোধ করলো সারা ভারত কৃষক সভা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের পৃথক তিনটি এলাকায় পথ অবরোধ করলো সারা ভারত কৃষক সভা। শুক্রবার ফালাকাটার খাড়াকদম হিমঘরের সামনে ফালাকাটা বীরপাড়া ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় সারা ভারত কৃষক সভা ফালাকাটা থানা কমিটির পক্ষ থেকে। মূলত আলুর ন‍্যূনতম মূল্য ১৩০০ টাকা কুইন্টাল দিতে হবে, উৎপাদিত সমস্ত আলু হিমঘরে রাখার ব্যবস্থা করা, সমস্ত ফসলের সহায়ক মূল্য, কৃষি ঋণ মুকুব, চালের দাম কমানোর দাবী সহ বিভিন্ন দাবিতে এই পথ অবরোধ। ওই পথ অবরোধের ফলে ফালাকাটা-বীরপাড়া ১৭ নম্বর জাতীয় সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরে বেলা ১২ টা নাগাদ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *