
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : বেতন না পেয়ে আন্দোলনে সামিল আলিপুরদুয়ার জেলার কালচিনি ও রায়মাটাং এই দুই চা বাগানের শ্রমিকরা। বাগান বন্ধ থাকার পর নতুন করে খুলে যায় কালচিনি ও রায়মাটাং চা বাগান। কিন্ত বাগান খুললেও শ্রমিকদের সমস্যা যেন শেষ হচ্ছে না। নতুন মালিকপক্ষ শ্রমিকদের কাজ করিয়ে বেতন প্রদান করছে না বলে অভিযোগ। গত শনিবার বেতন প্রদানের নির্ধারিত সময় ছিল কিন্ত এক সপ্তাহ পেরিয়ে গেলেও বেতন মিলছেনা শ্রমিকদের। এজন্য শনিবার সকালে কালচিনি ও রায়মাটাং এই দুই চা বাগানের শ্রমিকরা কাজে যোগদান না দিয়ে আন্দোলনে সামিল হয়।












Leave a Reply