হবিবপুর ব্লকের আইহোচক্রের শুকনগর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পুষ্পেন্দু শেঠ মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, মালদা—শুক্রবার দুপুরে হবিবপুর ব্লকের আইহোচক্রের শুকনগর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পুষ্পেন্দু শেঠ মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুকনগর প্রাথমিক বিদ্যালয়ে | প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় | তারপর বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের নিয়ে চলতে থাকে নানান ধরনের নাচ গানের অনুষ্ঠান | এদিনের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকনগর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পুষ্পেন্দু শেঠ, সুকনগর প্রাথমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন চক্রবর্তী,বিদ্যালয়ের শিক্ষক মিঠুন দাস,আইহো অঞ্চলের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা,আইহো চক্রের শিক্ষা বন্ধু অনিল সরকার, শোভন কিসকু,চন্দনা মন্ডল সহ শুকনগর প্রাথমিক বিদ্যালয় এর সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *