অন্যান্য বছরের মত এবারও মালদা জেলায় ৪২ টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, এই ৪২ টি পরীক্ষা কেন্দ্রে বাড়তি নজরদারি চলবে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- এই বছর ৩ মার্চ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১৮ মার্চ পর্যন্ত চলবে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ। পরীক্ষার্থীদের সমস্ত রকম সাহায্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বছর মালদা জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৬৫১ জন। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৫১৩ জন। ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ১৪১৩৮ জন। মালদা জেলায় মোট পরীক্ষা সেন্টার ১৭ টি। পরীক্ষার ভেনু ১২২টি। বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মালদা জেলার কিছু পরীক্ষা কেন্দ্র থেকে। সেইমতো অন্যান্য বছরের মত এবারও মালদা জেলায় ৪২ টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ৪২ টি পরীক্ষা কেন্দ্রে বাড়তি নজরদারি চলবে। পাশাপাশি জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ কর্মী থেকে মেটাল ডিটেক্টর এর মাধ্যমে তল্লাশি চালানো হবে। ছাত্র-ছাত্রীর অনুপাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশকর্মী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে কোনরকম যেন সমস্যা না হয় সেই দিকটির নজরে রাখছে জেলা প্রশাসন। পরীক্ষার কদিন জেলার প্রতিটি রুটে যোগাযোগ ব্যবস্থা সুষ্ঠু রাখতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনিক কর্তাদের। পর্ষদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত রকম সুব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে একাধিক।
এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা ১০ টা থেকে। পরীক্ষা চলবে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার কদিন স্বাস্থ্য বিদ্যুৎ এই সমস্ত দপ্তর গুলিকে সচেতন থাকার জন্য বলা হয়েছে। এছাড়াও শিক্ষা দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব বাড়াচ্ছে। কারণ শিক্ষক শিক্ষিকারা গুরুত্ব সহকারে নজরদারি চালালেই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই বছর যদিও মালদা জেলায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এই আশা রাখছে পর্ষদ থেকে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *