গ্যাস সিলিন্ডার বাস্ট করে জাতীয় সড়কের পাশে থাকা একটি খাবারের দোকানে ভয়াবহ আগুন,চাঞ্চল্য চন্দ্রকোনারোডে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্যাস সিলিন্ডার বাস্ট করে জাতীয় সড়কের পাশে থাকা একটি খাবারের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের স্টেশনপাড়া এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার  বিকেল নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে, এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে এবং দমকলকে, ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে পাশে থাকা অন্যান্য দোকানগুলি বন্ধ থাকার কারণে অন্য কারো দোকানে ক্ষয়ক্ষতি না হলেও ওই খাবারের দোকানের সর্বত্র আগুনে ভষ্মিভূত হয়ে যায়, ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *