
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – এর নতুন ভবনের শুভ সূচনা হলো। ১৯৭০ সাল থেকে হিলিতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু আছে। হিলিতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – এর গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপনায় পুরনো ব্যাংকের কার্যালয়ের বদলে আজ ব্যাংকের নতুন ভবনের শুভ সূচনা হলো। ব্যাংকের এই নতুন ভবনের মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা অনেক উন্নত পরিষেবা পাবে বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। ব্যাংকের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসি খুরানা জোনাল হেড সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সিকিম আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।












Leave a Reply