
নিজস্ব সংবাদদাতা, মালদা—-রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ। আর এই অভিযোগ তুলেই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের বাকিপুর শ্যামসুন্দরী এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, জেলাপরিষদ থেকে প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দে কংক্রীট ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে। কিন্তু ঠিকাদার সংস্থা ঠিকঠাক কাজ করছে না। রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সিডিউল মেনে কাজ হচ্ছেনা। কাজের মান নিয়ে কিছু বলতে গেলেই ঠিকাদার সংস্থার লোকজনেরা গ্রামবাসীদের হুমকি দিচ্ছেন। যার প্রতিবাদে এদিন তারা কাজ বন্ধ করে দিয়েছেন। তাদের একটাই দাবী সিডিউল মেনে সঠিকভাবে রাস্তার কাজ করতে হবে।যদিও এই বিষয়ে ঠিকাদার সংস্থার তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি বলে জানা গেছে।












Leave a Reply