কেশপুরের পাল্টাগড়ে ভোটার কার্ড পর্যবেক্ষণ ও শ্যামচাঁদপুর কার্যালয়ে আলোচনা সভা তৃণমূলের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্য তৃনমূলের নির্দেশ অনুসারে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার কার্ড পর্যবেক্ষণ, মূলত আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ওই নির্বাচনে ভুয়ো ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে, সেই নির্দেশ মত আজ অর্থাৎ বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের পাল্টাগড় এলাকায় ভোটার কার্ড পর্যবেক্ষণ করলো তৃণমূল নেতাকর্মীরা,এইদিন উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা, পাশাপাশি সংগঠনিক বিষয় নিয়ে শ্যামচাঁদপুর কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *