
নিজস্ব সংবাদদাতা, মালদা—-চাষের জমিতে জলকাদার মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিবস্ত্র মৃতদেহ উদ্ধার! ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী মনোহরপুর এলাকায়। ঘটনায় স্থানীয়দের বক্তব্য, বুধবার সাত সকালে তারা বুলবুলচন্ডী মনোহরপুর এলাকার গ্রামীণ সড়কের পাশে চাষের জমির জলকাদার মধ্যে এক ব্যক্তিকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। যা দেখেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। মৃত ব্যক্তির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা দেহে কাদামাখা থাকায় তাকে চিনতে পারা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃত ব্যক্তি তাদের এলাকার বাসীন্দা নয়। তাই তারা এই বিষয়ে খবর দেন, হবিবপুর থানায়। খবর পেয়ে পুলিশ এসে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মৃত ব্যক্তির নাম, পরিচয় ও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে।












Leave a Reply