দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরের বংশীহারী গ্রামীণ হাসপাতালে দাম্পত্য কলহ সমাধান করতে গিয়ে পুলিশের উপর হামলা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরের বংশীহারী গ্রামীণ হাসপাতালে দাম্পত্য কলহ সমাধান করতে গিয়ে পুলিশের উপর হামলা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হলো হাসপাতালে কর্তব্যরত এ এস আই সহ এক কনস্টেবলকে। এ এস আই এর আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক গঙ্গারামপুর হাসপাতালে রেফার করেছে ও পুলিশ কনস্টেবলের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। পাশাপাশি হামলাকারী কে গ্রেফতার করেছে বংশীহারী থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে আহত পুলিশ অফিসারের নাম বিজয় তামাং এবং আহত পুলিশ কনস্টেবলের নাম মহিদুর মন্ডল।

স্থানীয় সূত্রে জানা যায় বংশীহারী ব্লকের শিবপুর নিবাসী বিপুল হাজরা(৩৫) ও তার স্ত্রীর মধ্যে বচসা হয় যার জেরে অসুস্থ হয়ে পড়ে বিপুলের স্ত্রী। এর পরে বংশীহারী গ্রামীণ হাসপাতালে স্ত্রী চিকিৎসা করাতে এলে কর্তব্যরত চিকিৎসদের সাথে কথা কাটাকাটি এবং খারাপ ব্যবহার করেন বিপুল। অসুস্থ স্ত্রীকে আঘাত করার চেষ্টা করলে হাসপাতালের সুরক্ষায় নিয়োজিত পুলিশ অফিসার ও কনস্টেবল বিপুল কে বাধা দেয়। আর ঠিক সেই সময় ধারালো অস্ত্র দিয়ে পুলিশ অফিসার এবং কনস্টেবলের উপরে চড়াও হয় বিপুল হাজরা। এই ঘটনার জেরে গুরুতর আহত হয় পুলিশ অফিসার বিজয় তামাং ও কনস্টেবল মহিদুর মন্ডল। খবর পেয়ে ছুটে আসে বংশীহারীর থানায় বিশাল পুলিশ বাহিনী, আটক করা হয় বিপুল হাজরাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *