বুধবার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান চিতা বাঘের হামলা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান চিতা বাঘের হামলা। সেই হামলায় জখম এক মহিলা চা শ্রমিক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জখম ওই মহিলার নাম রীতা ইন্দোয়ার (৪৪)। জানা গিয়েছে, প্রতিদিনের মতো চা বাগানে কাজ করছিল ওই মহিলা চা শ্রমিক। ঠিক তখনই চা বাগানে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চিতাবাঘ কর্মরত ওই মহিলার উপর হামলা চালায়। মহিলা চিৎকার শুনে আশেপাশে শ্রমিকরা ছুটে আসে। শ্রমিকদের তাড়া খেয়ে চিতাবাঘটি পালিয়ে যায়। আহত মহিলাকে স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় চা শ্রমিকরা রীতিমতো আতঙ্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *