শিল্পশহর হলদিয়ায় স্ট্রীটলাইট, রাস্তাঘাট ,জবরদখল উচ্ছেদ করতে একসাথে পথে নামতে চলেছেন হলদিয়া পৌরসভা ও হলদিয়া উন্নয়ন পর্ষদ ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিল্পশহর হলদিয়ায় স্ট্রীটলাইট, রাস্তাঘাট ,জবরদখল উচ্ছেদ করতে একসাথে পথে নামতে চলেছেন হলদিয়া পৌরসভা ও হলদিয়া উন্নয়ন পর্ষদ ।হলদিয়া উন্নয়ন পর্ষদে এক বোর্ড মিটিংয়ে এমনই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে যৌথ প্রশাসন । স্ট্রীটলাইট খারাপ হয়ে গেলে স্ট্রীটলাইটে গায়ে লেখা থাকবে ফোন নম্বর ।যাতে সহজেই ফোন করে অভিযোগ জানাতে পারেন এবং তড়িঘড়ি তার সমাধান মেলে ।এমনই অভিনব উদ্যোগ হলদিয়া উন্নয়ন পর্ষদ মিটিংয়ে ।শিল্প শহরের সিসি ক্যামেরা গুলিকে সঠিকভাবে চালু করার দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে । হলদিয়া উন্নয়ন পর্ষদ কিংবা হলদিয়া পৌরসভার বেশ কিছু জমি বেদখল হয়ে গেছে ।শিল্পশহর হলদিয়ায় বেদখলিককৃত জমি গুলো উদ্ধারের জন্য যৌথভাবে ইন্সপেকশন করা হবে ।সাথে পুলিশকে সঙ্গে নিয়েই কাজ করা হবে বলে জানায় হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর । হলদিয়া উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারি ইডি অতনু সান্যাল ,হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার পিকে দাস ,হলদিয়া ইউনিয়ন পর্ষদের সিইও কে সুধীর , পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র ,জেলা সভাধিপতি উত্তম বারিক প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *