
পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কিছুক্ষণের ঝড় ও শিলা বৃষ্টিতে লন্ডভন্ড এলাকা।
সোমবার রাতে কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নং ব্লকের ভেটিয়া গ্রাম পঞ্চায়েতের ডিমৌলি, বাধগোড়া সহ একাধিক এলাকা। ঝড়ের কারণে গ্রামের মধ্যে থাকা প্রচুর বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। ট্রান্সফরমার ভেঙ্গে মাটিতে পড়ে যায়। বহু গাছ ভেঙে পড়ে রাস্তার। শিলাবৃষ্টি এবং ঝড়ে বহু বাড়ির অ্যসবেসটসের ছাদ ভেঙে যায়, টিনের চাল উড়ে যায়। গাছ পড়ে বহু বাড়ি ভেঙে যায়। গ্রামবাসীরা জানান, ঝড় এবং শিলাবৃষ্টিতে মাঠের ধান নষ্ট হয়ে গিয়েছে। ফলে চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। গতকাল রাতে ঝড়ের পর থেকেই এলাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। পুরো রাত বিদ্যুৎ হীন অবস্থায় রয়েছে এলাকা। এলাকায় বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যা হচ্ছে।












Leave a Reply