মঙ্গলবার দুপুরে পুরাতন মালদায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-মঙ্গলবার দুপুরে পুরাতন মালদায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের খানপুর গ্রামে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
জানা গেছে আত্মঘাতী গৃহবধুর নাম সাথী সাহা দাস , (৩৬) , স্বামীর নাম কৃষ্ণ দাস , পরিবারে স্বামী সহ এক নাবালিকা কন্যা রয়েছে। আত্মঘাতী গৃহবধুর পরিবার সূত্রে জানাগেছে ,ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে কানের সমস্যা নিয়ে ভুগছিল এবং অনেক চিকিৎসা করেও অসুখ সাড়ছিল না এর ফলে সে মানসিক অবসাদে ভুগছিল, মানসিক অবসাদের কারণে এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে কিন্তু পরিবারের লোকজনের তৎপরতায় বেঁচে যায়,কিন্তু আজ ফাঁকা বাড়ি পেয়ে দুপুর একটা নাগাত নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ।বাড়ির লোকজন হঠাৎ ঘরে দেখতে পেয়ে চিৎকার করতেই ছুটে আসে তড়িঘড়ি করে নিচে নামালে ততক্ষণে সব শেষ হয়ে গেছে অর্থাৎ ঝুলন্ত অবস্থায় মৃত্যু হয়েছে।পুলিশ মৃত্যুদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত গৃহবধুর পরিবারের বক্তব্য অসুখের কারণে সে মানসিক অবসাদে ভুগতে শুরু করে এবং ওই গৃহবধূ এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছে অবশেষে আজ পুনরায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়া চেষ্টা করে ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলায় ছুটে আসে মালদা থানার পুলিশ । গৃহবধুর মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্থা করে মালদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *