
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের জরুরী ব্রেক কষে ট্রেন থামিয়ে তিন হাতির প্রাণ বাঁচালেন ট্রেনের চালক ও সহচালক। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বামনহাট – শিলিগুড়ি ডাউন প্যাসেঞ্জার ট্রেনের সামনে আচমকা চালক দেখতে পান একটি শাবক নিয়ে দুই হাতি রেল লাইনে উঠছে। আলিপুরদুয়ার জংশন ও রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে এই ঘটনা দেখেই জরুরী ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন ট্রেনের চালক এস অধিকারী ও সহ চালক আর কে মাহাতো। পরে তিন হাতি রেল লাইন পাড় হয়ে গেলে ফের ট্রেন যাত্রা শুরু করে।












Leave a Reply