
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :-ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জটিলতা আরো বাড়বে, রাজ্য সরকারের কোনো সদিচ্ছাই নেই ১৪ বছর হয়ে গেল এখনো পর্যন্ত এই ব্যাপারে কিছুই করতে পারল না। এর আগেও কেলেঘাই প্রজেক্টে বরাদ্দ করা বহু টাকা খাওয়া হয়ে গেছে এই টাকাও একই হবে। কিছু টাকা বরাদ্দ করা হয়েছে এইটা খাও কোথায় খাওয়া হয়ে যাবে কেউ বলতে পারবেনা কোথাও এক কোদাল মাটিও পড়বে কিনা সন্দেহ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি ক্রিকেট ম্যাচ উদ্বোধনে এসে ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু বলেন ১৪ বছর ধরে সরকার রয়েছে আজ পর্যন্ত তাহলে করতে পারলেন না কেন আসলে সদ ইচ্ছার অভাব রয়েছে এর আগেও বিভিন্ন প্রজেক্টে বহু কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি কেলেঘাই প্রজেক্ট তার একটি উদাহরণ এবারও যে টাকা বরাদ্দ হয়েছে তা উড়ে যাবে খোঁজ পর্যন্ত পাওয়া যাবে না।
প্রসঙ্গত ঘাটাল মাস্টারপ্ল্যান কে তুরুপের তাস করে লোকসভা ভোট বিতরণী পার হয় শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘাটালের দুবারের সংসদে দীপক অধিকারী ভোট প্রচারে হাতিয়ার করে ঘাটাল মাস্টার প্ল্যানকেই।












Leave a Reply