
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বারুইপুরে জেহাদীদের দ্বারা মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিধানসভায় অনৈতিকভাবে বিজেপি বিধায়কদের বহিষ্কারের প্রতিবাদে প্রতিবাদ মিছিল বিজেপির। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বালুরঘাটে প্রতিবাদ মিছিল করা হয় এবং মিছিল শেষে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এদিনের প্রতিবাদ মিছিলে নেতৃত্বে ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার, তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু সহ বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, বারুইপুরে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ এর ঘটনার প্রতিবাদে এবং বিধানসভায় বিজেপি বিধায়ক বহিষ্কারের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভার কর্মসূচি নেওয়া হয়।












Leave a Reply