
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলো ১৭ বছরের এক কিশোর। এই ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো উদ্ধার হয়নি ওই কিশোরের দেহ। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়।ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রূপের কর্মীরা স্পিডবোর্ড ও ডুবুরি নামিয়ে ওই কিশোরের খোঁজ শুরু করেছে।প্রসঙ্গত,বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর শহরের কদিঘাট এলাকার ৬ বন্ধু মিলে স্নান করতে আসে মহারাজপুরের গোয়ালখালীতে।
সেইসময় খাড়িতে স্নান করতে নামে চার বন্ধু। চার বন্ধুর মধ্যে তিনজন স্নান করে খারির পারে চলে এলেও বাকি এক বন্ধু জলে তলিয়ে যায়। বিষয়টি অন্যান্য বন্ধুদের নজরে আসতেই তাদের চিৎকারে ছুটে আসে এলাকার মানুষজন। এরপরেই শুরু হয় কিশোরের খোঁজে তল্লাশি। এই ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো উদ্ধার হয়নি ওই কিশোরের দেহ। যা নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।












Leave a Reply