
প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে তিনটে নাগাদ, বালি নিবেদিতা সেতু টোল ওয়ে লালবাড়ির সামনে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের
পুলিশ সূত্রে জানা গেছে চার চাকার ছোট গাড়ি কাপড়ের পেটী বোঝাই করে হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে মাল বিক্রি করতে যাচ্ছিল। আচমকাই গাড়ির একটি টায়ার ফেটে গিয়ে উল্টে যায় । গাড়ির মাথায় বসেছিল 6 জন শ্রমিক। গাড়ি উল্টে যাওয়ায় ওই ৬ জনই ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় চল্লিশ ফুট নিচের রাস্তায় পরে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আরো দুজন গুরুতর জখম হয়। তাদের সকলকেই উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক, বাকি দুজনকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকলের নাম পরিচয় পাওয়া যায়নি, এই নিয়ে বালি পুলিশ তদন্ত শুরু করেছে।












Leave a Reply