
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা : –বন্ধুদের সঙ্গে স্নানে নেমে জলে তলিয়ে গেল ১৭ বছরের এক কিশোর। ৫২ ঘণ্টা পর শনিবার দুপুরে উদ্ধার হয় তার নিথর দেহ।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরের কদিঘাট থেকে ছয় বন্ধু স্নানের জন্য মহারাজপুরের গোয়ালখালীতে যায়। চারজন খাড়িতে নামে, তবে তিনজন উঠে এলেও এক কিশোর ডুবে যায়। বন্ধুরা চিৎকার শুরু করতেই ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা স্পিডবোর্ড ও ডুবুরি নামিয়ে খোঁজ শুরু করেন।
অবশেষে শনিবার, NDRF-এর প্রচেষ্টায় কিশোরের দেহ উদ্ধার হয়। ঘটনার পর শোকের ছায়া নেমেছে এলাকায়। কিশোরের পরিবারের পাশে থাকতে পৌঁছন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। ঘটনাস্থলে উপস্থিত থাকাকালীনই উদ্ধার হয় দেহ। প্রশাসনের তরফে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে, যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে।












Leave a Reply